আমেরিকায় আসলেই কষ্টে আছেন জায়েদ?
ছবিটি দেখে অনেকের মনে প্রশ্ন জাগে—বিদেশে গিয়ে ঠিক কী করছেন এই অভিনেতা?
শেষ পর্যন্ত সেই রহস্যের জবাব দিয়েছেন জায়েদ খান নিজেই। জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি আসলে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকা ড্রিম’-এর দৃশ্য।
নিজের ফেসবুক পেজে বিষয়টি পরিষ্কার করে জায়েদ খান লিখেছেন, ‘গত দুই দিন ধরে একটি ছবিকে ঘিরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা চিন্তিত ছিলেন। অনেকেই ছবিটি দেখে আমার খোঁজ নিয়েছেন, এমনকি কেউ কেউ সাহায্য করার কথাও বলেছেন। আপনাদের এই ভালোবাসা ও উদ্বেগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সবসময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।’
আরও বলেন, ‘‘প্রবাসীদের জীবনে আমেরিকান ড্রিম শুধু স্বপ্ন নয়; এর পেছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা। এই প্রথম পর্বে আমরা সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি।
জানা গেছে, আমেরিকা ড্রিম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এতে জায়েদ খানের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী সামিরা খান মাহিসহ আরও কয়েকজন শিল্পী।
শুক্রবার (৬ মার্চ) রাত ৮টায় ঠিকানার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উন্মুক্ত করা হবে।

Comments
Post a Comment