ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া


চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্র বা শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে আনন্দের এই দিনে বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের ছুটির দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বুধবার (১৮ মার্চ) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, চলতি সপ্তাহের বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে। সেই হিসেবে ঈদের দিনও দেশের কোথাও কোথাও দমকা হাওয়া, বজ্রপাত কিংবা শিলাবৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


বিভাগীয় আবহাওয়ার পূর্বাভাস:


শুক্রবার: পবিত্র ঈদ যদি শুক্রবার হয়, তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।



শনিবার: ঈদ শনিবার হলে বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। এদিন দেশের আটটি বিভাগেই (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।


ঈদের পরদিন: বৃষ্টির এই ধারা ঈদের পরের দিন অর্থাৎ রবিবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


আবহাওয়াবিদদের মতে, লঘুচাপের প্রভাবে এই অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। তাই ঈদের নামাজ ও ঘোরোঘুরির ক্ষেত্রে নগরবাসীকে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বী র্য-পাত বন্ধ রেখে রাতভর স হ-বাস করতে যা করবেন

ব্রেকিং >> রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির জনপ্রিয় নেতা...

ল"জ্জা"স্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে