এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

 এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা


২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের কাছে প্রবেশপত্র বিতরণ করা হবে।


বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কেন্দ্রসচিব নিজে অথবা তাঁর মনোনীত কোনো শিক্ষক স্বাক্ষর সত্যায়নসহ প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। তবে শিক্ষক ছাড়া অন্য কাউকে এ দায়িত্ব দেওয়া যাবে না।


কেন্দ্রসচিবরা তাঁদের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রবেশপত্র ৭ এপ্রিল বিতরণ করবেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রবেশপত্র যাচাই করে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।


ত্রুটি সংশোধনের জন্য ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন জমা দিতে হবে। এতে পরীক্ষার্থীর নাম, পিতামাতার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সংশোধিত তথ্য উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে ভবিষ্যতে কোনো জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন বলে জানানো হয়েছে।


জেলা ভিত্তিক সময়সূচি অনুযায়ী, ঢাকা মহানগরসহ ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইলের কেন্দ্রসচিবদের প্রবেশপত্র ৫ এপ্রিল এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদীসহ অন্যান্য জেলার কেন্দ্রসচিবদের ৬ এপ্রিল বিতরণ করা হবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বী র্য-পাত বন্ধ রেখে রাতভর স হ-বাস করতে যা করবেন

ব্রেকিং >> রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির জনপ্রিয় নেতা...

ল"জ্জা"স্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে