জনসাধারণের জন্য সরকারের জরুরি বিজ্ঞপ্তি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।
বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এ বিজ্ঞপ্তি।
এতে বলা হয়েছে, জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং দেশের সব নাগরিককে অবিলম্বে সাশ্রয়মূলক ব্যবস্থা নিতে হবে।
.এর অংশ হিসেবে রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া, গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার, পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা এবং লিকেজ রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস ব্যবহার থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

Comments
Post a Comment