ই-হেলথ কার্ড আনছেন তারেক রহমান

 চিকিৎসায় আসবে ‘ই-হেলথ’ কার্ড: পরিত্যক্ত ভবনে স্বাস্থ্যকেন্দ্র গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক: দেশের প্রতিটি নাগরিকের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ৪ মার্চ দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই আধুনিক স্বাস্থ্যসেবা কার্ড চালুর কাজ দ্রুত শুরু করতে বলেন।


ডিজিটাল স্বাস্থ্যসেবা ও ই-হেলথ কার্ড


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সরকারের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ই-হেলথ কার্ডের মাধ্যমে একজন নাগরিকের চিকিৎসার যাবতীয় তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে, যা দেশের যেকোনো প্রান্ত থেকে চিকিৎসা নিতে সহায়তা করবে। এই উদ্যোগ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।



পরিত্যক্ত ভবনে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন



বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অব্যবহৃত বা পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তরের বিষয়ে আলোচনা হয়। জানা গেছে, শুধুমাত্র এলজিইডি-র এমন ১৭০টি ভবন রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারের অধীনে থাকা এই ধরণের সব ভবন সংস্কার করে সেগুলোতে ক্লিনিক বা কমিউনিটি হেলথ সেন্টার গড়ে তুলতে হবে।


জনসংখ্যা নিয়ন্ত্রণ ও নতুন নিয়োগ


দেশের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর দেশে প্রায় ৩৪ লাখ নবজাতক জন্ম গ্রহণ করে। এই পরিস্থিতি সামাল দিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়, যার মধ্যে ৮০ শতাংশই হবেন নারী কর্মী। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্যপদগুলোতে দ্রুত চিকিৎসক ও কর্মী নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।


দুর্গম এলাকায় চিকিৎসকদের উপস্থিতি


দেশের দুর্গম ও অবহেলিত এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষ তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষ যেন ঘরের কাছেই মানসম্মত চিকিৎসা পায়, সেটি নিশ্চিত করাই এই সভার মূল উদ্দেশ্য ছিল।


বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বী র্য-পাত বন্ধ রেখে রাতভর স হ-বাস করতে যা করবেন

ব্রেকিং >> রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির জনপ্রিয় নেতা...

ল"জ্জা"স্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে