কোথায় তেল আছে বা নেই, জানা যাবে এক ক্লিকেই

কোথায় তেল আছে বা নেই, জানা যাবে এক ক্লিকেই


কোথায় তেল আছে বা নেই, জানা যাবে এক ক্লিকেই

চট্টগ্রামের ফটিকছড়িতে জ্বালানি তেলের সরবরাহজনিত ভোগান্তি কমাতে চালু হয়েছে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোনে এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে, কোথায় সরবরাহ চলছে এবং মজুতের সর্বশেষ অবস্থা কী।




উপজেলা প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগের ফলে পাম্পে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা বা তেল না পেয়ে ফিরে আসার মতো সমস্যা অনেকটাই কমবে। এতে সাধারণ মানুষের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে।


সিস্টেমটি স্বেচ্ছায় তৈরি করেছেন ফটিকছড়ির তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু (স্পেস কাহাফ)। স্থানীয় মানুষের সুবিধার কথা বিবেচনা করে তার উদ্যোগে এবং ফটিকছড়ি ডট কমের কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে।


ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, এই সিস্টেমটি সাধারণ মানুষের জন্য সহজ ও কার্যকর একটি সেবা। এর মাধ্যমে মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন, ফলে ভোগান্তি কমবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে।


তিনি আরও জানান, প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগ স্থানীয় সেবাকে আধুনিক করতে সহায়ক হবে এবং নাগরিকদের সময় ও শ্রম সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নতুন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন কোন পাম্পে তেল রয়েছে, কখন সরবরাহ পাওয়া যাবে এবং কোথায় মজুত পরিস্থিতি কেমন।


স্মার্টফোনে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ ব্যবহার করা যাবে। সেখানে ঢুকলেই ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পাম্পে তেলের বর্তমান প্রাপ্যতা, সরবরাহের সময়সূচি এবং মজুত পরিস্থিতির তথ্য দেখা যাবে।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বী র্য-পাত বন্ধ রেখে রাতভর স হ-বাস করতে যা করবেন

ব্রেকিং >> রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির জনপ্রিয় নেতা...

ল"জ্জা"স্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে