পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, যেভাবে করবেন


আরটিভি নিউজ

প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৮:৩২ এএম


বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) থেকে আবেদন শুরু হবে। দেশের ৬৪ জেলা থেকে পুরুষ ও নারী প্রার্থীদের এই পদের জন্য আহ্বান জানানো হয়েছে। আবেদন ফি ৪০ টাকা (টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে)।


বিজ্ঞাপন

তবে কনস্টেবল পদে কতজন নেওয়া হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সালাহউদ্দিন আহমদ পুলিশের সব পর্যায়ে জনবলসংকটের বিষয়টি নিয়ে কথা বলেন। ২৩ ফেব্রুয়ারি অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, পুলিশের সব স্তরেই জনবলের অভাব রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আপাতত ২ হাজার ৭০১টি কনস্টেবলের শূন্য পদ জরুরি ভিত্তিতে পূরণের নির্দেশ দেন। এ ছাড়া ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।


কনস্টেবল পদে বাছাইপ্রক্রিয়া ও আবেদনের নিয়মাবলি:


বিজ্ঞাপন

প্রথম ধাপ


http://police.teletalk.com.bd-এ লগ-ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে।


বিজ্ঞাপন

আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) জমা করতে হবে।


বিজ্ঞাপন

দ্বিতীয় ধাপ


বিজ্ঞাপন

প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪৫ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি এসএসএস পাঠাতে হবে:


প্রথম এসএমএস: TRC User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।


দ্বিতীয় এসএমএস: SMS TRC Yes-PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।


প্রিলিমিনারি স্ক্রিনিং: অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET)–এর জন্য বাছাই করা হবে।


তৃতীয় ধাপ


প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং)-এ অংশগ্রহণ করতে হবে।


শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test-এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


লিখিত পরীক্ষার জন্য ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৫৬ টাকা।


চতুর্থ ধাপ


মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


পঞ্চম ধাপ


স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বী র্য-পাত বন্ধ রেখে রাতভর স হ-বাস করতে যা করবেন

ব্রেকিং >> রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির জনপ্রিয় নেতা...

ল"জ্জা"স্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে