রাতেই রাজধানীসহ ১৯ জেলায় হতে পারে ৬০ কি.মি. বেগে ঝড়
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এর বর্ধিতাংশ অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায়। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিন অস্থায়ী ঝড়ের পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের সব বিভাগে।
এর মধ্যে আজ রাতেই ঢাকাসহ দেশের ১৯ জেলায় হানা দিতে পারে ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময়।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে এ তথ্য।

Comments
Post a Comment