দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সুখবর দিলো সরকার

 



দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সুখবর দিলো সরকার

‎দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য সুখবর দিয়েছে সরকার। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

‎অধিদপ্তরের বাজেট শাখা থেকে জারি করা এক আদেশে এ অর্থ ব্যয়ের অনুমোদন ও মঞ্জুরি দেওয়া হয়।

‎এই অতিরিক্ত বরাদ্দ প্রশাসনিক ব্যয়, অবকাঠামো মেরামত, সরঞ্জাম ক্রয় এবং বকেয়া পাওনা পরিশোধে খরচ করা হবে।

‎মাউশি জানিয়েছে, এ বরাদ্দের আওতায় বিদ্যালয়গুলো ২০২৪-২৫, ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরের বকেয়া পাওনাদি পরিশোধ করতে পারবে।

‎খাতগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক ব্যয়, জ্বালানি (পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট), ভ্রমণ ও বদলি ভাতা, মুদ্রণ ও মনিহারি, সাধারণ সরবরাহ ও কাঁচামাল এবং যন্ত্রপাতি ও সরঞ্জামাদি।

‎ বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন

‎আদেশে বলা হয়, সদ্য সরকারি করা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা মাউশি’র পূর্বানুমোদন ছাড়া কোনো বকেয়া বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন না।

‎এতে আরও বলা হয়, শ্রান্তিবিনোদন ছুটির ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরা তাদের অধীনস্থদের ছুটি মঞ্জুর করবেন এবং প্রতিষ্ঠান প্রধানদের ছুটি মঞ্জুর করবে শিক্ষা অধিদপ্তর।

‎বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

‎মাউশি জানিয়েছে, এ অর্থ ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

‎আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে বরাদ্দের অব্যয়িত বা উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Redirecting...

🎁 Your Special Offer is Loading...

5

Comments

Popular posts from this blog

বী র্য-পাত বন্ধ রেখে রাতভর স হ-বাস করতে যা করবেন

ব্রেকিং >> রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির জনপ্রিয় নেতা...

ল"জ্জা"স্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে