পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরীজীবীরা
অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন কর্মচারী নেতারা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাক্ষাৎ করেন তারা। এ সময় বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ বেশ কয়েকজন কর্মচারী নেতা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান কর্মচারী নেতারা। বিগত সময়ে পে স্কেলের দাবিতে চলা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে কর্মচারীদের পক্ষে যে আওয়াজ জোনায়েদ সাকি তুলেছিলেন তা স্মরণ করিয়ে দেন তারা। পরে পে স্কেল নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানতে চান কর্মচারীরা।
এ সময় প্রতিমন্ত্রী বলেছেন, একটু সময় লাগবে, তবে আপনারা আস্তে ধীরে পে স্কেল পাবেন।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রতিমন্ত্রী বলেছেন, পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন আপনারা আস্তে ধীরে পাবেন। তবে একটু সময় লাগবে। ধৈর্য ধরেন, পাবেন। তবে কতদিন সময় লাগবে তা স্পষ্ট করেননি প্রতিমন্ত্রী।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

Comments
Post a Comment