আংকেল আপনি রোজা রাখেন, শিশুর প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী



আংকেল আপনি রোজা রাখেন, শিশুর প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী


আংকেল আপনি রোজা রাখেন, শিশুর প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বনানীতে নৌ বাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, আজকে প্রধানমন্ত্রী এই মসজিদের জুমার নামাজ আদায় করেছেন। মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান নামাজ আদায় করেছেন।


তিনি জানান, নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেছেন, তাদের খোঁজ-খবর নেন। এসময় শিশুরা উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে।


একজন শিশু প্রধানমন্ত্রীকে সরলভাবে প্রশ্ন করল, ‘আংকেল আপনি রোজা রাখেন?’ শিশুটির সাথে হাতে মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি! আমি তো রোজা রাখি।’


শিশুদের সঙ্গে একে একে হাত মেলান প্রধানমন্ত্রী। আবার কারো মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বলেন, ‘তোমরা রোজা রাখো?’


প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে শিশু-কিশোররা সমস্বরে বলে, ‘আমরাও রোজা রাখি।’


একজন শিশুর প্রধানমন্ত্রীকে ‘আসসালামু আলাইকুম’ জানিয়ে বললে, ‘আংকেল আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘তাই।’


অপর পাশ থেকে আরেক শিশু বলল, ‘আংকেল আমি সবগুলো রোজা রেখেছি।’


প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘ভেরি গুড।’


পরে মসজিদ থেকে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান বেরিয়ে এলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে ‘আল্লা্হ হাফেজ’ বলেন। এ সময় শিশুরা বলে, ‘আংকেল আমাদের জন্য দোয়া করবেন।’

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বী র্য-পাত বন্ধ রেখে রাতভর স হ-বাস করতে যা করবেন

ব্রেকিং >> রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির জনপ্রিয় নেতা...

ল"জ্জা"স্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে