ব্রেকিং নিউজ : বিএনপি নেতার মৃত্যু
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও ঝলম উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলম মেম্বার (৬০) ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহি.... রাজিউন)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বিএনপির বর্ষীয়ান নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম। সোমবার দুপুর ২টায় বেরনাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আলম মেম্বারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন:
মো. আবুল কালাম, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী।
আলহাজ্ব মো. ইলিয়াস পাটোয়ারী, সভাপতি, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি।
অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাধারণ সম্পাদক।
শাহ সুলতান খোকন, সিনিয়র সহ-সভাপতি।
অধ্যাপক আলী মর্তুজা, সহ-সভাপতি।
আবু ইউসুফ ভূঁইয়া।
আবুল বাশার।
অ্যাডভোকেট দেওয়ান সামছুল হক।
মাসুদুল আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক প্রমূখ।

Comments
Post a Comment