২৪ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ, শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা


অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ, কুয়াশা নিয়ে নতুন বার্তা

কুয়াশার চাদর মুড়িয়ে জেঁকে বসেছে হাড় হিম করা শীত। সেই সঙ্গে দেশের ২৪ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ৭ ডিগ্রির ঘরে। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী দু’দিনও দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।


আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, শুক্র ও শনিবার (৯-১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এ দু’দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে শুক্রবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও শনিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আরও পড়ুনঃ উপকূল পাড়ি দিচ্ছে গভীর নিম্নচাপ, বন্যা হতে পারে যে ৬ জেলায়

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, বর্তমানে গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্র ও শনিবারও দেশের কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহের এমন দাপট থাকতে পারে।

এছাড়া আগামী রোববার থেকে মঙ্গলবার (১১-১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে এই ৩ দিনে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।


আরও পড়ুনঃ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কি.মি. গতিবেগে ধেয়ে আসছে নিম্নচাপ, যা জানা গেল

এর মধ্যে রোববার রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাশাপাশি সোমবার রাতের তাপমাত্রা সামান্য কমলেও বাড়তে পারে দিনের তাপমাত্রা। এছাড়া মঙ্গলবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বী র্য-পাত বন্ধ রেখে রাতভর স হ-বাস করতে যা করবেন

ব্রেকিং >> রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির জনপ্রিয় নেতা...

ল"জ্জা"স্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে