দিন হবে রাতের মতো ঘন অন্ধকার, বিরল ঘটনাটি স্থায়ী হবে ৩৮৩ সেকেন্ড


মহাজাগতিক ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ১২:৫৬, ১৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:০৬, ১৯ জানুয়ারি ২০২৬


দিন হবে রাতের মতো ঘন অন্ধকার, বিরল ঘটনাটি স্থায়ী হবে ৩৮৩ সেকেন্ডX


শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে।



বিশ্বজুড়ে এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে ২০২৭ সালের ২ আগস্ট। শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ, যখন কিছু জায়গায় দিনে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত অন্ধকার নামবে। এই ঘটনা ২১ শতকের মধ্যে সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রহণগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেবে এবং দুপুরের আকাশ রাতের মতো ঘন অন্ধকারে ঢেকে যাবে।

এটি পূর্ব আটলান্টিক থেকে শুরু হয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর দিয়ে অতিক্রম করবে। মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে শুরু করে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়া পর্যন্ত এর পথ বিস্তৃত হবে। বিশেষত মিশরের লাক্সর ও আসওয়ানের আশপাশে পুরো সময়টি সবচেয়ে দীর্ঘ অন্ধকারে ঢেকে যেতে পারে।


আরও পড়ুন: ভবন পোড়ালেও থামবে না কলম


এই দীর্ঘ সময়ের কারণে জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে এক 'শতাব্দীর গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ' বলে মনে করছেন, যা সঠিকভাবে পর্যবেক্ষণ করলে দিনের বেলা অন্ধকারের আকস্মিক দৃশ্য দেখা যাবে। সূর্যগ্রহণের পুরো সময়, অর্থাৎ প্রথম আংশিক থেকে শেষ আংশিক পর্যায়ে, মোটামুটি ২ ঘণ্টা ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টাব্যাপী চলবে এবং এর কেন্দ্রস্থলে সবচেয়ে দীর্ঘ সময় অন্ধকার নেমে থাকবে।


এতে সৌদি আরব, নর্থ আফ্রিকা ও ইউরোপের কিছু অঞ্চলের মানুষ পুরো বা আংশিকভাবে এই বিরল দৃশ্য দেখতে পারবেন। কিন্তু অনেক দেশ, যেমন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার অধিকাংশ স্থানে এটি দৃশ্যমান হবে না।


সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ

আরও পড়ুন:

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বী র্য-পাত বন্ধ রেখে রাতভর স হ-বাস করতে যা করবেন

ব্রেকিং >> রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির জনপ্রিয় নেতা...

ল"জ্জা"স্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে