ভারতের সেনাপ্রধানের হুশিয়ারি

 ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

দৈনিক প্রিয় টাইমস


জাতীয়

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভবিষ্যতের যুদ্ধের জন্য ভারতের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজস্থানের জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আধুনিক প্রযুক্তি, নতুন কাঠামো ও দেশীয় অস্ত্র-সরঞ্জামের ওপর জোর দিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারতীয় সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত সেনাবাহিনী, আধুনিক সরঞ্জাম এবং বহুমাত্রিক অভিযানের সক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার একজন সৈনিককে আরও সক্ষম করে তুলছে।


তিনি বলেন, আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয়, বরং ভারতের জন্য এটি কৌশলগতভাবে অত্যন্ত জরুরি। গত কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর চিন্তাধারায় স্পষ্ট পরিবর্তন এসেছে জানিয়ে তিনি জানান, সেনাপ্রধানের ভাষায়, ‘অপারেশন সিন্দুর’ একটি ‘নতুন বাস্তবতা’ তৈরি করেছে। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী দ্রুততা, সমন্বয় ও নিখুঁত আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। এটি একটি পরিণত ও আত্মবিশ্বাসী বাহিনীর প্রতিচ্ছবি, যারা পরিমিত কিন্তু দৃঢ় ও দায়িত্বশীল পদক্ষেপে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে। জেনারেল দ্বিবেদী বলেন, আমরা শুধু বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করছি না, ভবিষ্যৎ যুদ্ধের জন্যও প্রস্তুতি নিচ্ছি। সেই লক্ষ্যে নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে, যেগুলো ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী সাজানো ও প্রশিক্ষিত করা হচ্ছে।


ভারতীয় সেনাবাহিনী সব সময় যেকোনো ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত জানিয়ে সেনাপ্রধান বলেন, ভবিষ্যতের যুদ্ধের জন্যও বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজকের কুচকাওয়াজে সেই প্রস্তুতির প্রতিফলন দেখা গেছে এবং সামনে এই প্রস্তুতি আরও জোরদার করা হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনী প্রয়োজনীয় পরিবর্তন আনতেই থাকবে। সূত্র: দ্য হিন্দু


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বী র্য-পাত বন্ধ রেখে রাতভর স হ-বাস করতে যা করবেন

ব্রেকিং >> রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির জনপ্রিয় নেতা...

ল"জ্জা"স্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে