পুরুষের এই গুণটি মেয়েদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে

 


লাইফস্টাইল 



প্রকাশিত: ১৩:৫০, ২৮ ডিসেম্বর ২০২৫



পুরুষের এই গুণটি মেয়েদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে

ছ‌বি: সংগৃহীত


সঙ্গী নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ চিরকালের। বিশেষ করে নারীরা কোন গুণ দেখে একজন পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হন—এই প্রশ্ন ঘিরে কৌতূহলের শেষ নেই। বাহ্যিক আকর্ষণ, অর্থসম্পদ কিংবা শারীরিক গঠনের বাইরে নারীদের আসল পছন্দ কী, তা নিয়ে বহু আলোচনা থাকলেও এ বিষয়ে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যাও রয়েছে।


এই প্রশ্নের উত্তর খুঁজতে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানীরা পরিচালনা করেন বিশ্বের অন্যতম বড় একটি সমীক্ষা। ১৮০টি দেশের ৬৪ হাজার মানুষের অংশগ্রহণে করা এই গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। সমীক্ষা বলছে, দেহসৌষ্ঠব বা আর্থিক সামর্থ্য নয়—নারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গুণ হলো একজন পুরুষের উদারতা ও দয়াশীলতা।


এই গবেষণায় কেবল বিষমপ্রেমী নারীরাই নয়, সমপ্রেমী ও রূপান্তরকামী অংশগ্রহণকারীরাও অন্তর্ভুক্ত ছিলেন। নারী অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪০ হাজার ৬০০ জনের বয়স ছিল ১৮ থেকে ২৪ বছরের মধ্যে, যা তরুণ প্রজন্মের ভাবনাকেও স্পষ্টভাবে তুলে ধরে।


সমীক্ষার ফল অনুযায়ী, অংশগ্রহণকারী নারীদের প্রায় ৯০ শতাংশ জানিয়েছেন—সঙ্গীর মধ্যে তারা সবচেয়ে বেশি যে গুণটি দেখতে চান, তা হলো উদারতা। এরপরের অবস্থানে রয়েছে সহমর্মিতা ও বুদ্ধিমত্তা। যথাক্রমে প্রায় ৮৬ দশমিক ৫ শতাংশ নারী সহমর্মী এবং ৭২ শতাংশ নারী বুদ্ধিমান সঙ্গীকে পছন্দের তালিকায় রেখেছেন।


গবেষণায় আরও দেখা গেছে, প্রায় ৬৪ শতাংশ নারীর কাছে শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ, আর প্রায় ৬০ শতাংশ নারী আত্মবিশ্বাসী মানুষকে আকর্ষণীয় মনে করেন। তবে গবেষকরা এটাও মনে করিয়ে দিয়েছেন, মানুষের পছন্দ একেক জনের ক্ষেত্রে একেক রকম হয় এবং সম্পর্কের ভিত্তি সবসময় আলাদা। তাই এ ধরনের সমীক্ষা সামগ্রিক ধারণা দিলেও একে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া ঠিক নয়।





সর্বশেষ

সর্বাধিক

মৃত নিরব হোসেনের দুই সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

পল্লীকবি জসীমউদ্দীনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত

মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, শিক্ষানবিশ আইনজীবীকে মারধর করে হত্যার অভিযোগ

বছরের শুরুর দিন থেকেই ইউরো চালু করল যে দেশ

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

রাজশাহীতে নতুন বইয়ের ঘ্রাণে শুরু শিক্ষার্থীদের নতুন বছর

কুড়িগ্রামে বছরের প্রথম দিনেই বই পেলো শিক্ষার্থীরা

নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা: হাইকোর্টের রায়

রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর বাবা যে চাঞ্চল্যকর তথ্য দিলেন

শরীয়তপুরে গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে জখম, পেট্রোল ঢেলে শরীরে আগুন

খালেদা জিয়ার জানাজায় নিহত নিরব হোসেনের পরিবারের পাশে তারেক রহমান

আজ থেকে বন্ধ হচ্ছে যেসব হ্যান্ডসেট

যেসব শাক-সবজি শরীরে ইউরিক এসিড জমাবে

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছালেও কঠোর নির্দেশনা বাস্তবায়নের দাবি পরীক্ষার্থীদের

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ

সব খবর 

 আরো পড়ুন  


সংরক্ষিত

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বী র্য-পাত বন্ধ রেখে রাতভর স হ-বাস করতে যা করবেন

ব্রেকিং >> রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির জনপ্রিয় নেতা...

ল"জ্জা"স্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে