মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর
মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরমার্কিন জনপ্রিয় ইউটিউবার ও ভ্রমণভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর ‘অ্যাডাম দ্য উ’ আর নেই। তার প্রকৃত নাম ডেভিড অ্যাডাম উইলিয়ামস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুর মাত্র এক দিন আগেও তিনি নতুন ভিডিও প্রকাশ করেছিলেন, যা এখন ভক্তদের কাছে হয়ে উঠেছে তার শেষ স্মৃতি।২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মার্কিন সংবাদমাধ্যম পিপলের প্রতিবেদন অনুযায়ী, ওসসিওলা কাউন্টি শেরিফ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে এক পরিচিত ব্যক্তি মই ব্যবহার করে তার তৃতীয় তলার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ভেতরে তাকান। তখন তাকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করে।অন্য বন্ধু ক্রিস ইয়ান জানান, মৃত্যুর মাত্র চার দিন আগেও তারা ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনা ও নতুন কনটেন্ট নিয়ে আলোচনা করেছিলেন।
২০০৯ সালে ইউটিউবে যাত্রা শুরু করলেও ২০১২ সাল থেকে নিয়মিত কনটেন্ট তৈরি শুরু করেন অ্যাডাম দ্য উ। টানা পাঁচ বছর একদিনও বিরতি না দিয়ে প্রতিদিন ভ্লগ প্রকাশ করার বিরল কৃতিত্ব রয়েছে তার। যুক্তরাষ্ট্রের সব ৫০টি অঙ্গরাজ্য ভ্রমণ করে তিনি থিম পার্ক, পরিত্যক্ত শহর, ভুতুড়ে বাড়ি ও ছোট শহরের অজানা ইতিহাস তুলে ধরতেন তার ভিডিওতে।
বিশেষ করে ডিজনিল্যান্ড ও ডিজনি ওয়ার্ল্ডের ইতিহাস ও অন্দরমহল নিয়ে কাজ করার কারণে তিনি ভক্তদের কাছে পরিচিত ছিলেন ‘ডিজনি বিশেষজ্ঞ’ হিসেবে।
উল্লেখ্য, মৃত্যুর মাত্র এক দিন আগে, ২১ ডিসেম্বর, প্রকাশিত তার শেষ ভিডিওতে ফ্লোরিডার বড়দিনের আলোকসজ্জা ও উৎসবের আমেজ তুলে ধরেন অ্যাডাম। প্রাণবন্ত সেই ভিডিওই এখন ভক্তদের কাছে রয়ে গেছে প্রিয় কনটেন্ট ক্রিয়েটরের শেষ ও নীরব বিদায়বার্তা হিসেবে।
আফরোজা
সর্বশেষ
সর্বাধিক
পাল্টে গেছে বাংলাদেশের রাজনীতির হিসাব!
সীমান্তে কাঁটাতার নিয়ে ফের

Comments
Post a Comment