বাদ যাচ্ছে ৮ রাজনৈতিক দল
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানায়, মোট ৫১টি রাজনৈতিক দল এবার ভোটে অংশগ্রহণ করছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন ভবনে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, ভোটে অংশ নিতে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ৫৭০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও প্রার্থীরা মোট ৩ হাজার ৩০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়নপত্র দাখিলের ২৪ ঘণ্টা পার হলেও কিছু দলের তথ্য এখনও নিশ্চিত করা যায়নি।
বর্তমানে নির্বাচন কমিশনে মোট ৫৯টি রাজনৈতিক দল নিবন্ধিত আছে। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া পিডিপি, ফ্রিডম পার্টি এবং ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল হয়েছে।
00:01

Comments
Post a Comment