এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ
এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) দলটির সংশিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া তাসনিম জারা স্বামী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও দল থেকে পদত্যাগ করবেন বলে গুঞ্জন রয়েছে।
এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
বিবৃতিতে তাসনিম জারা বলেন, 'আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।

Comments
Post a Comment