তারেক রহমানের আগমন উপলক্ষে ১০টি ট্রেন ফ্রি—কোন কোন রুটে চলবে, জেনে নিন
তারেক রহমানের আগমন উপলক্ষে ১০টি ট্রেন ফ্রি—কোন কোন রুটে চলবে, জেনে নিনতারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ১০ রুটে বিশেষ ট্রেন -
স্বল্প দূরত্বের তিন ট্রেনের যাত্রা ২৫ ডিসেম্বর স্থগিত
চাঁদনী ডিজিটাল ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির আবেদনের প্রেক্ষিতে দেশের ১০টি রুটে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ কারণে একদিনের জন্য স্বল্প দূরত্বের তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ডিসেম্বর একদিনের জন্য রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। এতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট রুটের যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।
সোমবার রেল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত চলাচলকারী ট্রেনগুলোতেও চাহিদা অনুযায়ী অতিরিক্ত বগি সংযুক্ত করা হবে।
তিনি জানান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়ে ২৪ ডিসেম্বর রাত থেকে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগিসহ ট্রেন রিজার্ভের অনুমতি চেয়েছিলেন।
রেলওয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করবে বিএনপি। এতে রেলওয়ের প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব অর্জিত হবে।
বিশেষ ট্রেন পরিচালনার ক্ষেত্রে শর্ত আরোপ করে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে এবং বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ ব্যবহারের সময় নির্বাচনি আচরণবিধি–২০২৫ কঠোরভাবে অনুসরণ করতে হবে।
যেসব রুটে বিশেষ ট্রেন চলবে
কক্সবাজার–ঢাকা–কক্সবাজার
জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর
টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল
ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার
জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর)
পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়
খুলনা–ঢাকা–খুলনা
চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর
রাজশাহী–ঢাকা–রাজশাহী
যশোর–ঢাকা–যশোর

Comments
Post a Comment