ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে গত ২১ মার্চ। এখন শুরু হয়েছে আরেক বড় উৎসব ঈদুল আজহার অপেক্ষা। মুসলিমদের কাছে এটি ‘কোরবানির ঈদ’ নামে পরিচিত। এই ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের সংবাদমাধ্যম। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এবার ঈদকে কেন্দ্র করে টানা প্রায় ছয় দিনের দীর্ঘ ছুটি পেতে পারেন দেশটির বাসিন্দারা। সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সবচেয়ে প্রতীক্ষিত সরকারি ছুটিগুলোর একটি ঈদুল আজহা ঘনিয়ে আসছে। চলতি বছর এই ঈদকে কেন্দ্র করে আমিরাতের বাসিন্দারা দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন। ঈদুল আজহা ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসবের একটি এবং ঈদুল ফিতরের পর দ্বিতীয় বৃহত্তম উৎসব। এটি ইসলামি বর্ষপঞ্জির ১২তম তথা শেষ মাসে পালিত হয়। ‘ত্যাগের উৎসব’ হিসেবে পরিচিত এই দিনটি হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর আদেশে নিজের সন্তানকে কোরবানি দেয়ার প্রস্তুতির স্মরণে পালিত হয়। দিনটি নামাজ, দান-সদকা এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে উদযাপন করা হয়। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ...